শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগর কোয়ারেন্টাইন সেন্টারে ওয়ার্কার্সপার্টির মিষ্টি ও ফল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি   প্রিন্ট
সোমবার, ২৫ মে ২০২০   সর্বশেষ আপডেট : 4:04 pm

বিজয়নগর কোয়ারেন্টাইন সেন্টারে ওয়ার্কার্সপার্টির মিষ্টি ও ফল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের কারণে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন  থাকা ৫৫জনের মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, ডাকসুর সাবেক ভিপি কমরেড রাশেদ খান মেনন এমপির পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে মিষ্টি ও ফল বিতরণ করা হয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের দিনে বেলা ১১টায় বিজয়নগর ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা শাহিন শাহ, অপূর্ব দেব, কাউসার আলম মিষ্টি ও ফল ৫৫জনের হাতে উপহার হিসাবে তুলে দেন।

এসময় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলে করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে আহবান জানান। নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগারসহ সরকারি কর্মকর্তাদের কোয়ারেন্টাইনে অবস্হানরতদের সাথে তাদের দায়িত্বশীল আচরনের প্রশংসা করেন।

এসময় উপজেলা ওয়ার্কার্সপার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী ভিডিও কনফারেন্সে ৫৫ জনের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোজ খবর নেন। কোয়ারেইনটানে অবস্হানরতরা তাঁদের খোজ নেয়ার জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ৪:০৪ পিএম | সোমবার, ২৫ মে ২০২০

The Daily Sarod |