শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হতদরিদ্র পরিবারের শিশুদের মুখে হাসি ফুটাতে ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 7:52 pm

হতদরিদ্র পরিবারের শিশুদের মুখে হাসি ফুটাতে ছাত্রলীগ সভাপতির ঈদ উপহার

রাত পুহালেই ঈদুল ফিতর। সারাবিশ্বের মতো বাংলাদেশে মহামারী করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। এই ভাইরাসের কারণে দেশব্যাপী চলছে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে অনেক পরিবার। আর হতদরিদ্ররা থাকেন একমুঠ খাবারের আশায়। এই অবস্থায় ঈদ! পরিবারের যত সমস্যা হোক, ছোট্র শিশুরা কি তা বুঝে? ঈদে মুসলিম পরিবারগুলো যত সমস্যা হোক, তার পরিবারের ছোট শিশুটিকে চেষ্টা করেছেন টুকরো নতুন কাপড় কিনে দিতে। এইবার দেশের এই ক্রান্তিলগ্নে তা কিনে দেওয়াও সম্ভব নয়। তাই এসব কর্মহীন ও হতদরিদ্র পরিবারের শিশু গুলোর কথা চিন্তা করে পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল।

রোববার দুপুরে শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্ত্বরে ৫০জন হতদরিদ্র ও কর্মহীন পরিবারের শিশুদের ঈদের নতুন কাপড় উপহার দিয়েছেন তিনি।

এসময় রবিউল হোসেন রুবেল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা আওয়ামীলীগ নেতা ফারুক খান, প্রেসক্লাব সাবেক যুগ্ন-সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মুরাদ খান, পাহাড়পুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এস এম অলি আহমেদ, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম, শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক লিমন আল স্বাধীন, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হৃদয়, জেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান জেনি শহর ছাত্রলীগ নেতা,নাইমুর রহমান অভি, রিফাত হোসেন ফারহান,উৎস ইসলাম প্রমুখ।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সাংসদ, জেলা আওয়ামীলীগের সভাপতি ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদীর চৌধুরীর পক্ষ থেকে এসব বিতরণ করা হয়েছে। আমি আমার সমর্থ অনুযায়ী এসব পরিবারের পাশে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ধারা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৭:৫২ পিএম | রবিবার, ২৪ মে ২০২০

The Daily Sarod |