শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 5:05 pm

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু

গ্রামের একটি ইটভাটার সামনে চায়ের দোকান আরজিনা বেগমের (১৩) বাবা আব্বাস ফকিরের। সেখানে বাবার সাথে কাজ করেন তার এক ভাই। প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিকশা যোগে দোকানে ভাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন আরজিনা। কিন্তু খাবার নিয়ে যাওয়া আর হলো না তার। সেই অটোরিকশার চাকার সাথে গলায় থাকা ওরণা ফাঁস লেগে গুরুতর আহত হয় সে। শেষ পরিণতি হয় মৃত্যু।

ঘটনাটি শনিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের গোকর্ণ ইউনিয়নের চৈয়ারকুড়ি এলাকায়। রোববার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মরদেহ পুলিশ পাঠিয়েছে।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, শনিবার সকালে চৈয়রকুড়ি নিজ বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার পথে স্থানীয় আস্কর আলীর বাড়ির সামনে অটোরিকশায় ওরনা পেঁচিয়ে গলায় আঘাত প্রাপ্ত হয় আরজিনা বেগম (১৩)। আহত অবস্থায় তাকে এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে সেই চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু তার পরিবারের সদস্যরা হাসপাতালে না নিয়ে তাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। একই দিন সন্ধ্যার দিকে বাড়িতে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায় আরজিনা।

তিনি আরও জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে রোববার সকালে জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।

Facebook Comments Box

Posted ৪:৩২ পিএম | রবিবার, ২৪ মে ২০২০

The Daily Sarod |