শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

জেলা পরিষদের উদ্যোগে দুই শতধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ২২ মে ২০২০   সর্বশেষ আপডেট : 1:11 pm

জেলা পরিষদের উদ্যোগে দুই শতধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

ব্রাহ্মণাড়িয়া জেলা পরিষদের উদ্যোগে শুক্রবার সকালে কর্মহীন ও হতদরিদ্র দুইশত পরিবারে মধ্যে খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তার বিতরণ করা হয়েছে।

জেলা শহরের স্থানীয় পি.টি.আই স্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রধান নিবার্হী কর্মকর্তা (উপসচিব) মো. আমিনুল ইসলাম।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এম.এসসির নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রকৌশলী মো. আবদুল হামিদ, উপসহকারি প্রকৌশলী আল বাক্কী প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আজাদ জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে অধীনে ১৫টি ওয়ার্ডে ২০ জন সদস্যদের মাধ্যমে ৫ হাজার পরিবারের মধ্যে এই খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ করা হচ্ছে। এসময় তিনি বলেন আজ বিতরণকৃত এই খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম এম.এসসির নির্দেশনায় বিতরণ করা হচ্ছে। তিনি শারিরিক অসুস্থ থাকায় কারণে এই অনুষ্ঠানে অংশ গ্রহন করতে পারেনি। এসময় তিনি সকলের কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

প্রধান অতিথি বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদে প্রধান নিবার্হী কর্মকর্তা (উপসচিব) মো. আমিনুল ইসলাম জানান, করোনা ভাইরাসে এই সময়ে কর্মহীন ও হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। এই খাদ্য সামগ্রী ও মানবিক সহায়তা বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments Box

Posted ১:১১ পিএম | শুক্রবার, ২২ মে ২০২০

The Daily Sarod |