স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২০ মে ২০২০
সর্বশেষ আপডেট : 2:03 pm
২৪তম বিসিএস ফোরাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যাগে করোনায় কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক শ্রমজীবি মানুষদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকাল সাড়ে দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজর হল রুমে সামাজিক দুরুত্ব বজায় রেখে ১০ কেজি চাল, এক কেজি তেল, চিনি, সেমাই, দুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: আনিসুর রহমান, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো: তারিকুল ইসলাম, ডা: মো: আক্তার হোসেন, ডা: ফৌজিয়া আক্তার, ডা: সাইফউদ্দিন খান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নূর মোহাম্মদ, সহকারি অধ্যাপক কামাল হোসেন, ইসহাক সাঈদী, শাইলা ইয়াছমিন, তাসমিয়া সুলতানা প্রমুখ।
উপহার বিতরণ শেষে বক্তরা বলেন, করোনা ক্রান্তিময় কালে সরকারে পাশাপাশি সমাজে যারা বিত্তবান আছে সকলকেই এগিয়ে আসার আহবান জানান। চলমান করোনায় আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Posted ২:০১ পিএম | বুধবার, ২০ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya