শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

অনলাইনে কম দামে মোবাইল কিনতে গিয়ে প্রতারণার শিকার!

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১৮ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:29 am

অনলাইনে কম দামে মোবাইল কিনতে গিয়ে প্রতারণার শিকার!

ফেসবুকে ‘এসএম অনলাইন সপ’ নামের একটি পেইজে বিভিন্ন ব্র‍্যান্ডের এন্ড্রয়েড মোবাইল ফোনের বিক্রয় করতে বিজ্ঞাপন দেওয়া হলো। এতে লোভনীয় অফার দেওয়া হয়। Redmi Note 8 মডেলের মোবাইলের মূল্য ৩৭০০টাকা, Samsung S7 edge মডেলের মোবাইল ৩৫০০টাকা দেওয়া হয়। আসল Redmi Note 8 মডেলের মোবাইলের মূল্য অফিসিয়াল সাড়ে সতের হাজার ও আন-অফিসিয়াল ১৫হাজার টাকা।

এত কম মূল্য দেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ফরিদ মিয়া ফেসবুকে দেওয়া নম্বরে কল করে দুইটি Redmi Note 8 মোবাইলের অর্ডার করেন। দুইটি মোবাইলের মূল্য আসে ৭৪০০টাকা। এসময় তাকে মোবাইলের অপর প্রান্ত থেকে এক নারী বলেন বিকাশে অগ্রিম এক হাজার টাকা বিকাশে পাঠাতে হবে। কথা মতো এক হাজার টাকা বিকাশে প্রেরণ করে অর্ডার কনফার্ম করেন ফরিদ মিয়া। অগ্রিম টাকা পাঠানোর পর তাকে বলা হয় পরের দিন এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস থেকে মোবাইল দুইটি পাঠানো হবে। সেখান থেকে বাকি ৬৪০০টাকা দিয়ে মোবাইল গুলো সংগ্রহ করে নিতে।

রোববার (১৭মে) সকালে কুরিয়ার সার্ভিস থেকে ফরিদ মিয়াকে ফোন দেওয়া হয় তার নামে আসা দুইটি মোবাইল টাকা দিয়ে সংগ্রহ করতে। তিনি জেলার বিজয়নগর থেকে করোনা ভাইরাসের লকডাউনের মধ্যে অনেক কষ্ট করে জেলা শহরে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসে আসেন। প্রাপ্য ৬৪০০টাকা জমা দিয়ে মোবাইল দুইটি প্যাকেট সংগ্রহ করেন। মোবাইলের প্যাকেট খুলে ফরিদ মিয়া দেখেন এন্ড্রয়েড মোবাইলে পরিবর্তে ওই প্যাকেটে নরমাল কম দামি মোবাইল ও অনলাইন গ্যালারি নামে একটি ৬৪০০টাকার রশিদ। এই ঘটনায় তিনি হতভম্ব।

প্রতারণার শিকার ফরিদ মিয়া বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না, এতোবড় প্রতারণার শিকার হবো। কুরিয়ার সার্ভিসকে গিয়ে ঘটনা খুলে বললে, তারা জানিয়েছে টাকা ফেরত দেওয়ার নিয়ম নেই। এখন এই ঘটনায় সাধারণ ডায়েরি করব, যদি টাকা ফেরত পাওয়া যায়।

রাফি/-

Facebook Comments Box

Posted ২:২৯ এএম | সোমবার, ১৮ মে ২০২০

The Daily Sarod |