শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সেই শাহ আলমের পরিবারের নামে ওএমএস, কাউন্সিলর মাকবুল বরখাস্ত

আবুল হাসনাত মোঃ রাফি   প্রিন্ট
রবিবার, ১৭ মে ২০২০   সর্বশেষ আপডেট : 8:27 pm

সেই শাহ আলমের পরিবারের নামে ওএমএস, কাউন্সিলর মাকবুল বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় গরীবের রেশন কার্ডে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমের পরিবারের ১৫জন সদস্যদের নাম ওএমএস এর ভোক্তা তালিকায় অন্তর্ভুক্ত করা অভিযোগ প্রমানিত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০নং ওয়ার্ডের কাউন্সিলর মুফতী মো. মাকবুল হোসাইনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

রোববার (১৭ মে) স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।

পৌরসভা আইন ২০০৯এর ধারা ৩১(১) অনুযায়ী তাকে সাময়িক ভাবে বহিখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ফারুক হোসেন সাক্ষরিত পত্রে বলা হয়, ‘আপনি জনাব মো. মাকবুল হোসেইন, কাউন্সিলর ১০ নং ওয়ার্ড,(সাময়িক বরখাস্থকৃত) ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা,ব্রাহ্মণবাড়িয়া এর বিরুদ্বে করোনা ভাইরাস সংক্রমণের কারনে উদ্ধুত পরিস্থিতে কর্মহীন হয়ে পরা দরীদ্র,নিন্ম আয়ের মানুষের মাঝে বিশেষ ওএমএসের কার্যক্রমের আওতায় দশ টাকা কেজি দরে মাসিক ২০ কেজি বা পাক্ষিক দশ কেজি করে চাল বিতরণের জন্যে অনিয়ম করে একটি সচ্ছল পরিবারের সকল সদস্য ও আত্মীয় স্বজন সহ ১৫ জন ব্যক্তির নাম ওএমএস ভোক্ত তালিকায় অন্তর্ভুক্তকরণের অভিযোগ প্রমানিত হওয়ায় এবং আপনার দ্বারা সংঘঠিত অপরাধমুলক কার্যক্রম জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ধারা ৩২ (১) (খ) ও (ঘ) অনুযায়ী পদ থেকে অপসারণের লক্ষে আপনাকে একই আইনের ধারা ৩১(১) অনুযায়ী সাময়িক ভাবে বরখাস্থ করা হয়েছে।’

অপরদিকে একই তারিখে মো. মাকবুল হোসেনকে পৌরসভা আইনের ৩২ (২) বিধান অনুযায়ী কেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর (বর্তমানে সাময়িক বরখাস্থকৃত) পদ থেকে  চুড়ান্তভাবে বরখাস্থ করা হবে না আগামী ১০ কার্যদিবসের মধ্যে স্থানীয় সরকার বিভাগে জবাব দেবার নির্দেশ দেয়া হয়।

ব্রাহ্মণবড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান বলেন ‘স্থানীয় সরকার বিভাগের এ সংক্রান্ত ই মেইল পেয়েছি। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পত্রটি সংশ্লিষ্ট পৌর কাউন্সিলর মো:মাকবুল হোসেইন এর কাছে পাঠানো হয়েছে।

এর আগে একই ঘটনার অভিযোগে জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. শাহ আলমের ডিলারশীপ বাতিল করে জেলা ওএমএস কমিটি।

Facebook Comments Box

Posted ৮:১৩ পিএম | রবিবার, ১৭ মে ২০২০

The Daily Sarod |