স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:16 pm
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১২টি ওয়ার্ডের কর্মহীন ও অসহায় দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ফুলবাড়িয়ায় ‘ভূইয়া ফাউন্ডেশনের’ ব্যানারে খাদ্য সহায়তা প্রদান করেন।
খাদ্য সহায়তা দেয়ার সময় জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খাদ্য সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, সেমাই ও দুধসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী। এসব খাদ্য সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা প্রতিটি ওয়ার্ডে পিকআপ যোগে পৌঁছে দেওয়া হয়।
Posted ৩:১৬ পিএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya