শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে ৫০০বোতল ফেন্সিডিলসহ সিএনজি আটক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:21 am

বিজয়নগরে ৫০০বোতল ফেন্সিডিলসহ সিএনজি আটক

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ৫০০বোতল ফেন্সিডিলসহ একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও এলাকা থেকে মাদক গুলো সহ সিএনজিটি আটক করা হয়। এসময় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতগাঁও এলাকায় পুলিশ অভিযান চালায়। অভিযান কালে একটি সিএনজি চালিত অটোরিকশা রিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এসময় সিএনজিটি তল্লাশি করে ৫০০বোতল ফেন্সিডিল পাওয়া যায়।

তিনি আরও জানান, এই ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার মালিক উপজেলার চম্পকনগরের বাবু রাজকে আসামি করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

Posted ১২:২১ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২০

The Daily Sarod |