বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
মঙ্গলবার, ১২ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:07 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা চত্ত্বরে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলায় সেবা নিতে আসা লোকজনের সুবিধার্থে হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনিক ভবনের সামনে প্রবেশদ্বারে এ বেসিন স্থাপন করা হয়। যাতে করে আগত মানুষজন প্রবেশ করে প্রথমে হাত ধৌত করতে পারেন খুব সহজেই। বেসিনটি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ বাস্তবায়ন করেন।
করোনা ভাইরাস প্রতিরোধের প্রথম কাজ হলো সাবান দিয়ে ভাল করে হাত ধোয়া। তাই এ বেসিন স্থাপন করা হয়েছে। বেসিনে দুই পাশে সাবান রাখা থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার বলেন, করোনা ভাইরাস একটি অদৃশ্য ভাইরাস। এটি প্রতিরোধের প্রথম কাজ হলো সচেতনতা আর সাবান দিয়ে ভাল করে হাত ধোয়া। তাই উপজেলায় আগত মানুষের সুবিধার জন্য এ বেসিন স্থাপন করা হয়েছে।
Posted ৩:০৭ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya