শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

এবার ‘বাউনবাইরার কতা’র উদ্যোগে ‘ঈদের আহার’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 6:19 pm

এবার ‘বাউনবাইরার কতা’র উদ্যোগে ‘ঈদের আহার’

এবারও ঈদকে সামনে রেখে হতদরিদ্র, অসহায় ও কর্মহীনদের পাশে ঈদের উপহার খাদ্যসামগ্রী দেওয়ার উদ্যোগ নিয়েছে ‘বাউনবাইরার কতা’। করোনাভাইরাসের মহামারীতে সারাবিশ্বের মতো বাংলাদেশে এর প্রভাব পড়েছে। এর ফলে অনেক মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবযাপন করছে পরিবার নিয়ে। এই অবস্থায় এসব মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় ফেসবুক ভিত্তিক সংগঠন ‘বাউনবাইরার কতা’।

দেশে করোনা ভাইরাসের পাদুর্ভাব বিস্তারের প্রথম দিকেই এই সংগঠনটির পক্ষ থেকে ‘প্রজেক্ট আহার’ নামে নিম্ন মধ্যবিত্ত, অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। গত পহেলা এপ্রিল সংগঠনের পক্ষ থেকে ৩৫৫টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়।

এরমধ্যে প্রতিজনকে দেওয়া হয় ৮কেজি চাউল, ৩কেজি আটা, ৪কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি তৈল, এক কেজি পেঁয়াজ, ২৫০গ্রাম রসুন, আধা কেজি সাবান ও একটি মাস্ক।

করোনা ভাইরাসের মহামারীতে সংগঠনটি এই কর্মকাণ্ডে অতীতের ন্যায় গ্রহণযোগ্যতা, স্বচ্ছতা ও উদ্দীপনা দেখে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে দাতাদের আগ্রহ দেখে সংগঠনটির পক্ষ থেকে ‘ প্রজেক্ট আহার-২’ নামে আবার উদ্যোগ নেওয়া হয় এই খাদ্য সহায়তা বিতরণ অব্যাহত রাখার। গত ২১এপ্রিল সংগঠনটির পক্ষ থেকে কোন প্রকার আনুষ্ঠানিকতা ছাড়া ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। দ্বিতীয় পর্বের ২৫০টি পরিবারের মধ্যে ছিলো স্কুল শিক্ষক, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, হেফজখানার হাফেজ, সংস্কৃতি কর্মী,স্বল্প বেতনের চাকুরিজীবি, বিভিন্ন ক্ষেত্রে কর্মজীবী, ব্যবসায়ী সহ মধ্য ও নিম্নমধ্যবিত্ত পরিবার।

দুই ধাপে সংগঠনটির পক্ষ থেকে ৬০০জনকে খাদ্য সহায়তা প্রধান করে সংগঠনটি।

তাই বলে কি প্রতি ঈদে হাতে নেওয়া তাদের প্রজেক্ট গুলো বাদ থেকে যাবে? না, এইবারও হতদরিদ্র, অসহায় ও কর্মহীনদের নিয়ে তারা ঈদের আনন্দ ভাগ করে নিতে চায়। অন্তত ঈদের দিন মুরগী, পুলাউ ও মিষ্টি মুখের পাশাপাশি অন্তত ১০দিন যেন একটি পরিবার চলতে পারে সেই উদ্যোগ গ্রহণ করেছে ‘বাউনবাইরার কতা’। এই উদ্যোগের নাম দিয়েছে তারা ‘ঈদের আহার’। এতে একটি পরিবারকে দেওয়া হবে চাল ৮ কেজি, পোলাও চাল ১কেজি, তেল ১ কেজি, আলু ২কেজি, ডাল ১কেজি, পেঁয়াজ ১কেজি, সেমাই ১প্যাকেট, দুধ ১০০গ্রাম, চিনি ১কেজি, মুরগি ও মশলা বাবদ নগদ ২০০টাকা।

এই বিষয়ে বাউনবাইরার কতা’র এডমিন ডা. মাহবুবুর রহমান এমিল বলেন, পবিত্র ঈদুল ফিতর আসতে আর মাত্র কিছু দিন বাকি। দেশে যে অবস্থা এখন চলছে এই মুহূর্তে কাউকে স্বাবলম্বী করা বা কারো জন্য ঈদের কাপড় কেনা একটা বিলাসিতা। এই মুহূর্তে আমাদের আশেপাশের অনেক মানুষ খুব কষ্টে আছে একমুঠো খাবার এর জন্য। তাই বাউনবাইরা কতা উদ্যোগ নিয়েছে এইবার স্বাবলম্বী বা ঈদি না দিয়ে আমরা “ঈদের আহার” প্রদান করবো সেই সকল মানুষের জন্য, যারা আয়বঞ্চিত হয়ে বাসায় বসে আছে। অন্তত ঈদের দিন একটু মিষ্টি মুখ ও পোলাউ মাংস খেতে পারে আর তারই পাশে থাকবে আরো ১০ দিন চলার মত খাবার।

সংগঠনের এই মানবিক কাজে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ৬:০৪ পিএম | সোমবার, ১১ মে ২০২০

The Daily Sarod |