শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

চাল-ডালের সঙ্গে প্রতিবন্ধীদের মুরগি দিলেন কাউন্সিলর

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ১১ মে ২০২০   সর্বশেষ আপডেট : 2:42 pm

চাল-ডালের সঙ্গে প্রতিবন্ধীদের মুরগি দিলেন কাউন্সিলর

ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় পরিবারের প্রতিবন্ধীদের ত্রাণ সহায়তা হিসেবে চাল-ডালের সঙ্গে একটি করে মুরগি দেয়া হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগটি ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিজান আনসারীর। নিজের ব্যক্তিগত অর্থায়নে শতাধিক প্রতিবন্ধীর মাঝে এ ত্রাণ সহায়তা দেন কাউন্সিলর মিজান।

সোমবার (১১ মে) বেলা ১১টার দিকে পৌরশহরের পূর্বপাইকপাড়া এলাকার একটি স্কুলের মাঠে এ ত্রাণ সহায়তা দেয়া হয়।

ত্রাণ সহায়তার মধ্যে ছিল একটি মুরগি, তিন কেজি চাল, তিন কেজি আটা, তিন কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি লবণ ও এক লিটার তেল।

কাউন্সিলর মিজান আনসারী বলেন, করোনাভাইরাসের কারণে বহু মানুষ মানবেতর দিন যাপন করছেন। সরকারী ত্রাণ সহায়তার পাশাপাশি অনেকে ব্যক্তিগত উদ্যোগেও ত্রাণ সহায়তা নিয়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জনপ্রতিনিধি হিসেবে আমিও আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এরই অংশ হিসেবে আমার নির্বাচনী এলাকার অসহায় প্রতিবন্ধীদের ত্রাণ সহায়তা দিয়েছি। এসব প্রতিবন্ধীরা ইচ্ছে করলেও টাকার অভাবে মাংস-ভাত খেতে পারে না। সেজন্য আমি ত্রাণের সঙ্গে একটি করে মুরগি দিয়েছি। এতে করে অন্তত একদিন হলেও তারা মাংস-ভাত খেতে পারবে।

ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৪২ পিএম | সোমবার, ১১ মে ২০২০

The Daily Sarod |