শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান উপলক্ষে ইমাম ও পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১০ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:49 pm

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান উপলক্ষে ইমাম ও পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা প্রদান

ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র রমজান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বেকার দুইশত পরিবহণ শ্রমিক ও ২৪০জন মসজিদের ইমামকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।

রোববার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ ষ্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে পরিবহন শ্রমিকের পরিবারকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান ও সহকারী কমিশনার প্রশান্ত কুমার বৈদ্য। এরআগে ব্যুরো বাংলাদেশের আয়োজনে ২৪০জন ইমাম মোয়াজ্জিনকে খাদ্য প্রদান করেন জেলা প্রশাসক ।

জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন জানান, জেলায় এপর্যন্ত ৯টি উপজেলা, ৫টি পৌরসভা ও শতাধিক ইউনিয়নে সরকারের বরাদ্ধকৃত ১৬শত ৮৯ মেঃটন চাল, নগদ প্রায় ৮৩লক্ষ টাকা, ২৭ হাজার ৬ শত পরিবারকে জিআর খাদ্য এবং ৩০ হাজার শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। তিনি এই কর্মসূচী অব্যাহত থাকবে বলে জানান ।

Facebook Comments Box

Posted ১২:৪১ পিএম | রবিবার, ১০ মে ২০২০

The Daily Sarod |