শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৭ মে ২০২০   সর্বশেষ আপডেট : 11:38 pm

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (২৫) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর ইউনিয়নের পশ্চিম পাড়ায় ঘরের টিনের বেড়ার সাথে জড়ানো তারে হাত লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক উপজেলার সদর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। তিনি নাসিরনগর উপজেলা সদর ছাত্রলীগের আহবায়ক ছিলেন।

তার মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি শোক প্রকাশ করেন।

পরিবার ও স্থানীয়রা জানান, বিকেলে বাড়িতে থাকা ধান শুকিয়ে গোসল করার প্রস্তুতি নিচ্ছিলেন রাজ্জাক। পরে বাড়ির পাশে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে থাকা তারে কাপড় রাখতে যান তিনি। গাছের তারটি ঘরের বিদ্যুতের তারের সঙ্গে যুক্ত ছিল। তখন অসাবধানতানশত তার হাত বিদ্যুতের তারের সাথে লেগে যায়। সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে তিনি অচেতন হয়ে পড়েন।

পরে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যুর খবর জানতে পেরেছি।’

Facebook Comments Box

Posted ১১:৩৮ পিএম | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০

The Daily Sarod |