স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০
সর্বশেষ আপডেট : 3:52 pm
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭২০পিছ ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কামারগাঁ এলাকার মৃত হাছেন আলীর ছেলে আলী আকবর (৬৫) ও একই জেলার নান্দাইল উপজেলার শিমুলাটিয়ার মৃত আক্কাছ আলীর ছেলে মোঃ মোস্তাফিজুর রহমান সুমন (২১)।
বুধবার দুপুরে র্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ এর নেতৃত্বে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। অভিযানে আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রী ছাউনীর সামনে দুইজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশী করে ১৭২০ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২০০০ টাকা জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ৩:৫২ পিএম | বুধবার, ০৬ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya