শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

প্রবাসী স্বামীর সাথে মোবাইলে বাকবিতণ্ডা, স্ত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০   সর্বশেষ আপডেট : 12:49 pm

প্রবাসী স্বামীর সাথে মোবাইলে বাকবিতণ্ডা, স্ত্রীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রবাসী স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে রুনা বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বুধবার (৬ মে) ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রুনা উপজেলার লালপুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের স্ত্রী। তিনি এক ছেলে সন্তানের জননী।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, রুনার স্বামী রুহুল আমিন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী। মঙ্গলবার (৫ মে) রাত ১০টার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় বাকবিতণ্ডা হয় রুনার। তবে কি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে সেটি জানা যায়নি। এ ঘটনায় স্বামীর প্রতি অভিমান করে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন রুনা।

ওসি আরও জানান, তাৎক্ষণিকভাবে রুনার শ্বশুর ও ননদ তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রুনাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে রুনার মৃত্যু হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ১২:৪৯ পিএম | বুধবার, ০৬ মে ২০২০

The Daily Sarod |