স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৬ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:58 am
দুই দফা জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীনের মা আফিয়া খাতুনের।
মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে শহরের কাজীপাড়ায় খাজা সৈয়দ ইয়ার মোহাম্মদ প্রকাশ আতকাপীরের মাজারে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব বজায় রাখতে দুই দফা জানাজা শেষে মাজারের পাশে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আরও পড়ুনঃ সাংবাদিক মীর মোঃ শাহীনের মা’য়ের ইন্তেকাল
এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে আফিয়া খাতুন নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭৫বছর।
মীর মোঃ শাহীনের বড় ভাই কন্ঠশিল্পী ফারুক আহমেদ পারুল। তিনি বলেন, তার মা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুলছিলেন। সর্বশেষ চিকিৎসকরা উনাকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর থেকে উনি বাড়িতে চিকিৎসাধোন ছিলেন। মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন।
আফিয়া বেগম মৃত্যুকালে দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাফি/–
Posted ১:৫৭ এএম | বুধবার, ০৬ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya