স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২০
সর্বশেষ আপডেট : 2:00 am
একুশে টেলিভিশন ও দৈনিক সময়ের আলো পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মীর মোঃ শাহীনের মা আফিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬৫বছর। মঙ্গলবার রাত ৯টায় জেলা শহরের কাজিপাড়াস্থ দরগাহ মহল্লা নিজ বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মীর মোঃ শাহীনের বড় ভাই কন্ঠশিল্পী ফারুক আহমেদ পারুল। তিনি বলেন, তার মা দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুলছিলেন। সর্বশেষ চিকিৎসক উনাকে ফিরিয়ে দিয়েছিলেন। এরপর থাকে উনি বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন।
তিনি আরও বলেন, রাতেই উনার দাফনের প্রস্তুতি চলছে। সবার কাছে উনার আত্মার মাগফেরাত কামনা করেন।
আফিয়া বেগম মৃত্যুকালে দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রাফি//—
Posted ১০:৪০ পিএম | মঙ্গলবার, ০৫ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya