শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

কর্মহীন ও অসহায়দের খাদ্যসামগ্রী দিল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০   সর্বশেষ আপডেট : 7:15 pm

কর্মহীন ও অসহায়দের খাদ্যসামগ্রী দিল ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’

ফেসবুক ভিত্তিক সংগঠন ‘হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়া’ মহামারী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় ১১৫টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। ‘এক মুঠো আহার-২’ নামে কর্মসূচিতে দাতাদের আর্থিক সহযোগিতার মাধ্যমে খাদ্য সামগ্রী সরবরাহ করেছে সংগঠনটি।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল ৫ কেজি, ডাল এক কেজি, তেল এক লিটার, ছানা বুট এক কেজি, মুড়ি ৫০০গ্রাম ও খেজুর ৫০০ গ্রাম।

এসব খাদ্যদ্রব্য সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি পৌঁছে দেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন ঈদে সকলের সহযোগিতাতে আবারও খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হবে। ব্রাহ্মণবাড়িয়াতে অনেকে নিজস্ব ভাবে এবং অনেক সংগঠন কর্মহীন মানুষের জন্য কাজ করছে সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

Facebook Comments Box

Posted ৭:১৫ পিএম | সোমবার, ০৪ মে ২০২০

The Daily Sarod |