স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ০৪ মে ২০২০
সর্বশেষ আপডেট : 1:10 pm
গত ২৪ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একই পরিবারের ১০জন সহ মোট ১১জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার দুপুরের বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান।
তিনি জানান, সোমবার সকালে নবীনগর উপজেলায় আরও ১১জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এরমধ্যে একই পরিবারের ১০জন ও একজন স্বাস্থ্য কর্মী আক্রান্ত রয়েছেন।
তিনি আরও বলেন, নতুন আক্রান্ত হওয়া ১০জনের পরিবারের আরও দুইজন ইতিপূর্বে আক্রান্ত হওয়ায় তাদের ঢাকায় আইসোলেশনে পাঠানো হয়েছে এবং দুইজনের রিপোর্ট আসতে বাকি রয়েছে।
এনিয়ে সোমবার দুপুর পর্যন্ত জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭জনে দাঁড়ালো।
রাফি/–
Posted ১:১০ পিএম | সোমবার, ০৪ মে ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya