স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 6:01 pm
সর্বশেষ গত ২৪ ঘন্টায় নবীনগর উপজেলায় বাবা-ছেলেসহ ব্রাহ্মণবাড়িয়া জেলায় চারজনের করোনা সনাক্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিভিল সার্জন কার্যালয়ে তথ্যে তাদের নমুনায় করোনা পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৩। আর জেলায় মারা গেছেন দুইজন।
সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া রোগীদের মধ্যে রয়েছেন নবীনগর উপজেলার লহরী গ্রামের এক যুবক (২৬), জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা (৭০) ও তার ছেলে (২৫) এবং নাসিরনগর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসীর শ্যালক কলিকুন্ডা গ্রামের এক কিশোর (২৮)।
ইতিমধ্যে আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনসহ লোকজনদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছে প্রশাসন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালের আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২ জন। জেলার আইসোলেশন কেন্দ্রে নয়জনসহ মোট ২১জন আইসোলেশনে রয়েছেন। জেলায় এক হাজার ৩২০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ইতিমধ্যে ফলাফল জানা গেছে ৯৭৯ জনের।
Posted ৫:৫৮ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya