শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

রাস্তা নিয়ে সংঘর্ষ, কেড়ে নিল মায়ের কোলে থাকা দুই মাসের শিশুর প্রাণ

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:38 pm

রাস্তা নিয়ে সংঘর্ষ, কেড়ে নিল মায়ের কোলে থাকা দুই মাসের শিশুর প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হলো ফারিয়া নামের ২ মাসের এক শিশুর। সোমবার বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী কবির মিয়ার স্ত্রী বিয়ের পর থেকেই জোস্না বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। কিছুদিন পূর্বে জোস্না বেগম স্থায়ীভাবে বসবাস করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জায়গা ক্রয় করে। তার জায়গার পাশে জসিম মিয়া নামের একজনও জায়গা ক্রয় করেন।

দুইজনের পাশাপশি বাড়ি হওয়ায় প্রায়ই তাদের মধ্যে পায়ে হাটার চলাচলের রাস্তা নিয়ে তর্কবির্তক হতো। এরই জেরে ধরে সোমবার (২৭ এপ্রিল) বিকেলে জসিম ও জোস্নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিমের ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে জোস্নার উপর। তখন প্রাণ বাঁচাতে জোস্না পাশের বাড়ি শাহাজান মিয়ার ঘরে আশ্রয় নেয়। সেখানেও জোস্নার উপর হামলা করে জসিমের লোকজন। তখন জোস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়া মাথায় মারাত্মকভাবে আঘাত পায়। এর কিছুক্ষণ পরই মারা যায় দুই মাসের শিশু ফারিয়া।

নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, পায়ে হাটার রাস্তা নিয়ে দু’পক্ষের ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম তার দল নিয়ে জোস্নার উপর হামলা করে। তখন মাথায় আঘাত প্রাপ্ত হয়ে জোস্নার দুই মাসের শিশু ফারিয়া মারা যায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামী গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালিয়েছে।

Facebook Comments Box

Posted ১০:২৯ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |