শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

সুহিলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের পাশে ইউএনও

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 6:11 pm

সুহিলপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই পরিবারের পাশে ইউএনও

রোববার মধ্যরাতে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের খলাপাড়া এলাকার সাঈদুর রহমান ভুইয়ার বসত ঘর অগ্নিকান্ডে পুড়ে যায়। এতে তার প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও রমজান মাসে এই ঘটনায় হতভম্ব হয়ে দিশেহারা হয়ে যায় পরিবারটি

সেই পরিবারের পাশে দাঁড়ালেন সদর উপজেলা নির্বাহী অফিসার পংকজ বড়ুয়া। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুই বান্ডিল টিন, নগদ ১০ হাজার টাকা, পরিবারের সদস্যদের জন্য ২০ কেজি চাল, দুই কেজি চিনি, দুই কেজি ডাল, দুই কেজি ছোলা সহ প্রদান করেন তিনি। এছাড়াও তার পঞ্চম শ্রেনী পড়ুয়া মেয়ের জন্য বই খাতা প্রদান করেন। পাশাপাশি সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম ভুইয়া তার ছেলেমেয়েদের জন্য জামা কাপড় প্রদান করেন। একই সময় সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর আরও দুই বান্ডিল টিন প্রদানের ঘোষণা দেন।

এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, সদর উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

রাফি/-

Facebook Comments Box

Posted ৬:০৫ পিএম | সোমবার, ২৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |