স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ২৬ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 8:15 pm
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসের পাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতি ও পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিবন্ধীদের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
রোববার সকালে নিয়াজ মোহাস্মদ স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে উপহার দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
খাদ্য সামগ্রী বিতরণ শেষে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন জানান, করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার বাস্তবায়নে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। এই বিদ্যমান পরিস্হিতে জেলার প্রতিবন্ধী ব্যক্তিরা খ্যদ্যের অভাবে কষ্ট পাবেন না ইনশাআল্লাহ। বর্তমান পরিস্হিতি থেকে স্বাভাবিক পরিস্হিতিতে যতদিন উত্তোরণ না হয়, তত দিন পর্যন্ত এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
সরকারি সহায়তায় প্রতিবন্ধী ব্যক্তি দ্বারা পরিচালিত সংগঠন ড্রীম ফর ডিসএ্যাবিলিটি ফাউন্ডেশন এর উদ্যোগে ৯০ প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এসময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাই টিভির জেলা প্রতিনিধি কাউছার এমরান, সাংবাদিক ও ডিডিএফ উপদেষ্টা মনির হেসেন, ডিডিএফ উপদেষ্টা ও গ্র্যান্ড এ মালেক এর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মালেক, এনটিভির জেলা প্রতিনিধি শিহাব উদ্দিন বিপু, বিডি এনিম্যাল হেলথ এর চেয়ারম্যান রাসেল, প্রতিবন্ধীবান্ধব সমাজসেবক শ্যামল সাহা, আবু তালেব প্রমুখ উপস্হিত ছিলেন।
Posted ৮:১৫ পিএম | রবিবার, ২৬ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya