শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আখাউড়ায় পাহাড়ি টিলায় ফাটল, বাসিন্দাদের নিরাপদে যেতে গণবিজ্ঞপ্তি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ২৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 4:57 pm

আখাউড়ায় পাহাড়ি টিলায় ফাটল, বাসিন্দাদের নিরাপদে যেতে গণবিজ্ঞপ্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি টিলায় ফাটল ধরায় সেখানকার বাসিন্দাদের ২৪ঘন্টার মধ্যে নিরাপদ স্থানে চলে যেতে গণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জননিরাপত্তায় এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শনিবার দুপুরে এই গণবিজ্ঞপ্তি জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা।

এতে বলা হয়, উপজেলার মতো মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুরমুড়ায় ফাটল ধরায় ওই এলাকায় বসবাসকারি জনসাধারণের জানমাল ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই অবস্থায় ওই এলাকার বাসিন্দাদের ২৪ঘন্টার মধ্যে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হলো। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে এলাকায় বসবাসকারিদের চলে যেতে বাধ্য করা হবে। এ বিষয়ে স্থানীয় সাংসদ আইনমন্ত্রী মহোদয়ের সদয় সম্মতি রয়েছে।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় বাসিন্দাদের হ্যান্ড মাইকে নিরাপদ স্থানে চলে যেতে বলেন। এসময় তার সাথে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী।

ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমদ নিজামী বলেন, সেখানে ৫০টি পরিবার রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়াও পরিবার গুলোকে নিরাপদ স্থানে চলে যেতে বলা হয়েছে এবং দুইটি স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

রাফি/-

Facebook Comments Box

Posted ৪:৫৭ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |