স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ২২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 12:24 am
গত ২৪ঘন্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলায় তিনজন চিকিৎসক সহ ১৩জন আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। এনিয়ে জেলায় আক্রান্ত সংখ্যা ৩২জনে দাড়ালো।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ঢাকা থেকে আসা পিসিআর রিপোর্টে ১৩জনের পজিটিভ এসেছে। এরমধ্যে তিনজন চিকিৎসক রয়েছেন।
এদের মধ্যে জেলার বিজয়নগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারের দুইজন চিকিৎসক সহ ৭জন, আখাউড়া উপজেলায় ৫জন ও নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
Posted ৩:৫৩ পিএম | বুধবার, ২২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya