স্টাফ রিপোর্টার
প্রিন্ট
রবিবার, ১৯ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:56 pm
ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য পৌছে দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট ডিভিশন) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বারের সদস্য অ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী। করোনা ভাইরাসের প্রভাবে কাজ হারিয়ে অসহায় হয়ে যাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছেন তিনি।
অ্যাডভোকেট মৌসুমী করোনা ভাইরাসের প্রভাব বিস্তারের প্রথম দিক থেকে মানুষের সহযোগিতা করে চলেছেন। তিনি সদর, আখাউড়া ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রামে ইতিমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এরই ধারাবাহিকতায় শনিবার ও রোববার রাতে তিনি তার শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন খাদ্যদ্রব্য।
গত দুইদিনে জেলা শহরের পাইকপাড়া, দক্ষিণ পৈরতলা, ফুলবাড়িয়া ও কাজীপাড়ার ৩০টি পরিবারের মাঝে খাদ্যদ্রব্য প্রেরণ করেন এই বিচক্ষণ নারী আইনজীবী।
খাদ্যদ্রব্যের মধ্যে প্রতি পরিবারকে দেওয়া হয় ৫কেজি চাল, এক কেজি আলু, এক কেজি ডাল, এক লিটার তৈল ও ছোলা বুট।
এ প্রসঙ্গে অ্যাডভোকেট উম্মে শবনম মোস্তারী মৌসুমী বলেন, আমি ব্যক্তিগত ভাবে নিজের সমর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। সমাজে অনেক নিম্ন মধ্যবিত্ত মানুষ আছে এই সময়ে কর্মহীন কিন্তু লজ্জায় পারেন না কারো কাছে হাত পেতে কিছু চেয়ে নিতে বা লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে। চেষ্টা করছি তাদের খুঁজে বের করে কিছুটা সহযোগিতা করতে৷ আমিও চাই না সহযোগিতা করে কোন প্রকার ফটোসেশান করে তাদের ছোট করতে। তাই শুভাকাঙ্ক্ষীদের মাধ্যম সহযোগিতা পৌছে দিচ্ছি।
তিনি বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়ার না হয়েও এই জেলায় বসবাস করে জেলার জনগণের প্রতি ভালবাসা সৃষ্টি হয়েছে। তাই নিজের বিবেকের তাড়নায় চেষ্টা করছি এখানের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। এই বিষয়ে অনেকের সহযোগিতা পাচ্ছি। আশা করছি বিত্তবানরা হতদরিদ্র, অসহায় ও কর্মহীনদের সহায়তার হাত বাড়িয়ে দিবেন।
Posted ৯:৫৬ পিএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya