শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিতরণ করলো প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
রবিবার, ১৯ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:04 pm

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা বিতরণ করলো প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে হতদরিদ্র ও অসহায়দের মাঝে জিআর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এসময় প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য তুলে দেওয়া হয়।

রোববার সকালের এই কার্যক্রমের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবির।

সামাজিক দূরত্ব বজায় রেখে একে একে শিশু খাদ্য ও ত্রাণ সামগ্রী গ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৩৩শত পরিবারের মাঝে ৩৩টন জিআর প্রকল্পের চাল বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর উপহার শিশু খাদ্য ৮০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। শিশু খাদ্যের মধ্যে ছিল দুধ, চিনি ও সুজি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সচিব শামসুদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মিজান আনসারী ও মহিলা কমিশনার হালিমা মোর্শেদ।

উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনায় সাংবাদিক নজরুল ইসলাম শাহজাদা।

Facebook Comments Box

Posted ২:০৪ পিএম | রবিবার, ১৯ এপ্রিল ২০২০

The Daily Sarod |