শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 10:42 pm

আল্লামা যোবায়ের আহমদ আনসারীর ইন্তেকাল

সুমধুর মিষ্টভাষী বক্তা ও প্রখ্যাত আলেমে দ্বীন, ব্রাহ্মণবাড়িয়া জামিয়া রাহমানিয়া বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম আল্লামা হাফেজ যোবায়ের আহমদ আনসারী আর নেই।

শুক্রবার সন্ধ্যা পোনে ৬টার দিকে তিনি জেলা শহরের মারকাজপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্ন ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৬০ বছর।

বিষয়টি নিশ্চিত করেছেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার সহকারী শিক্ষা সচিব আল্লামা আব্দুর রহিম কাশেমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আল্লামা যোবায়ের আহমদ আনসারী সাহেব দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুলছিলেন। অসুস্থ নিয়ে তিনি আমেরিকা সহ বিভিন্ন দেশে চিকিৎসা করেছেন। উনা কন্ঠ সমস্যা হওয়ায় তারও অস্ত্রোপচার করা হয়। অসুস্থতা নিয়েও মাঝে তিনি বিভিন্ন ইসলামি মাহফিলে হাজির হওয়ার চেষ্টা করেছেন।

মৃত্যকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুনগ্রাহী রেখে গেছেন।

শনিবার সকাল ১০ টায় সরাইলের বেড়তলায় অবস্থিত ‘জামিয়া রাহমানিয়া বেরতলা’ মাদরাসা প্রাঙ্গনে মরহুমের জানাযার নামায অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমকে মাদরাসার পাশের কবরস্থানে দাফন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, আল্লামা জুবায়ের আহমদ আনসারী একজন নিবেদিত প্রাণ দায়ী ইলাল্লাহ ছিলেন। তিনি দেশ বিদেশে পবিত্র কুরআনুল কারীমের তাফসীর করে ব্যাপক প্রসিদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছিলেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘জামিয়া রাহমানিয়া বেরতলা’ নামে একটি মাদরাসা প্রতিষ্ঠা করে দ্বীনী শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখে গেছেন। তার প্রতিষ্ঠিত মাদরাসাটি দেশের প্রতিষ্ঠিত কয়েকটি কওমী মাদরাসার মধ্যে অন্যতম।

যোবায়ের আহমদ আনসারী জেলার নাসিরনগর উপজেলায় জন্ম গ্রহণ করেন।

Facebook Comments Box

Posted ৯:২৮ পিএম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |