শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে লকডাউনে দোকান খুলে ব্যবসা, পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 9:25 pm

আশুগঞ্জে লকডাউনে দোকান খুলে ব্যবসা, পাঁচ ব্যবসায়ীকে অর্থদণ্ড

লকডাউন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বাজারে দোকান খোলা রাখার অপরাধে ভ্রাম্যমান আদালতে পাঁচ ব্যবসায়ীকে ২১ হাজার টাকা জড়িমানা করেছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে উপজেলার আশুগঞ্জ বাজারে এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, করোনাভাইরাসের সংক্রামন ঠেকাতে ১১ এপ্রিল সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। লকডাউন সময়ে সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাচা বাজার ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট খোলা থাকবে বলে উল্লেখ করা হয়। এরই ধারাবাহিকতায় বিকালে উপজেলার আশুগঞ্জ বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ছয়টি লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে বাজারের মাহফুজ মিয়াকে পাঁচ হাজার, কুদ্দুস মিয়া পাঁচ হাজার, রেজওয়ানকে দুই হাজার, বাছির মিয়াকে সাত হাজার,শাহীন মিয়াকে দুই হাজার টাকা জড়িমানা করা হয়।

আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন জানান, লকডাউনের নির্ধারিত সময়ের পরে দোকান খোলা রেখে ব্যবসা করার অপরাধে সংক্রামক রোগ প্রতিরোধ আইন ২০১৮ অনুযায়ী ৫ দোকানীকে ২১ হাজার টাকা জড়িমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

আল মামুন/–

Facebook Comments Box

Posted ৯:২৫ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |