এস এম টিপু চৌধুরী, বিজয়নগর
প্রিন্ট
বুধবার, ১৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:15 pm
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাল বৈশাখী ঝড়ে হরষপুরের দেওয়ানবাজারের অর্ধশত বছর পুরাতন বটগাছ ভেঙ্গে পড়েছে। এতে করে আধাপাকা একটি দোকান ঘরে ফাটল ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
(১৫ এপ্রিল) বুধবার বৈশাখের দ্বিতীয় দিনে দুপুরে কাল বৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যায়। এতে করে ভয়াবহ তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।
উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে উত্তর পাশে মাছ বাজার সংলগ্ন একটি বড় বট গাছ রয়েছে। কাল বৈশাখী ঝড়ে বট গাছের একটি বড় ঢাল ভেঙ্গে দোকান ঘরের উপর পড়ে। এতে করে আধাপাকা দোকান ঘরে পেছনে অংশ চেপে যায় এবং পিলারে ফাটল দেখা দেয়। তবে বর্তমানে লকডাউন থাকার কারণে দোকান বন্ধ ছিল। তাই দোকানে কোন মানুষ না থাকায় বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বট গাছের একটি বড় ঢাল এখনো দোকান ঘরে উপর পড়ে রয়েছে। আর দোকান ঘরের একটি পিলার ফাটল সহ পুরো দোকান ঘরটি ঝুঁকিতে রয়েছেন।
রাফি/–
Posted ৯:১৫ পিএম | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya