শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ফেসবুকে ভুয়া সংবাদ প্রকাশ, ৩০জনের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের জিডি

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:54 pm

ফেসবুকে ভুয়া সংবাদ প্রকাশ, ৩০জনের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানের জিডি

ব্রাহ্মণবাড়িয়ায় মিথ্যা, মানহানিকর ও আপত্তিজনক সংবাদ প্রকাশ করার অভিযোগে “নিউজ টুয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়া ডটকম” নামক একটি ফেসবুক পেইজের এডমিন (অজ্ঞাতনামা), সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দিয়ারা গ্রামের সালাম মিয়ার ছেলে মোহাম্মদ মাহমুদুল হাসান-(১৮)সহ অজ্ঞাতনামা আরো ২০/৩০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় জিডি করা হয়েছে।

গত রোববার (১২-০৪-২০২০) সন্ধ্যায় সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বুধল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হক বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। (জিডি নং ৫৫৬)।

জিডিতে বুধল ইউনিয়নের নন্দনপুর চেয়ারম্যান বাড়ির মরহুম ধন মিয়ার ছেলে আব্দুল হক অভিযোগ করে বলেন, তিনি সদর উপজেলার বুধল ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। গত ৪ বছর ধরে তিনি ইউনিয়নবাসীর সেবা করে আসছেন। তার অজ্ঞাতসারে এলাকার কিছু খারাপ লোক তার কাজে বাধা সৃষ্টির লক্ষ্যে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট অপপ্রচার করছে। এর ধারাবাহিকতায় গত ৮ এপ্রিল গভীর রাতে মামলার প্রধান আসামী “নিউজ টুয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়ায় ডটকম” এর এডমিন ( অজ্ঞাতনামা) তার পরিচালিত পেইজে তার ( আবদুল হক) ছবি সংযুক্ত করে একটি মানহানিকর ও মিথ্যা সংবাদ প্রচার করে। এই সংবাদটি প্রচার করার পর মামলার দুই নং আসামী মোহাম্মদ মাহমুদুল হাসান তার পরিচালিত “ মাহাম্মদ মাহমুদুল হাসান” নামক ফেসবুক আইডিতে পোষ্ট করিয়া প্রচার করেন। এভাবে অজ্ঞাতনামা অন্যান্য আসামীগনও এই মিথ্যা সংবাদটিতে লাইক, কমেন্ট শেয়ার করেন।

তিনি বলেন, তার বিরুদ্ধে “নিউজ টুয়েন্টিফোর ব্রাহ্মণবাড়িয়ায় ডটকম” নামক ফেসবুক পেইজে এই মানহানিকর সংবাদ প্রকাশ ও প্রচার করায় তিনি চরমভাবে অপমানিত ও অপদস্থ হয়েছেন অপর দিকে আসামীরা প্রচলিত ডিজিটাল নিরাপত্তা আইন ভঙ্গ করেছে। তিনি আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে বুধল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় তার প্রতিপক্ষ একটি মহল বিভিন্নভাবে হয়রানী করার অচেষ্টায় লিপ্ত। ওই চক্রটিই তার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রচার-প্রচারনা চালিয়ে জনগনের কাছে তাকে হেয় করার চেষ্টা করছেন। আইনগত সহায়তা পাওয়ার জন্য তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনার আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:৫১ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |