শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

তিন হাজার অসহায় পরিবারকে খাদ্যদ্রব্য দিল আশুগঞ্জ আ.লীগের একাংশ

আশুগঞ্জ সংবাদদাতা   প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:55 pm

তিন হাজার অসহায় পরিবারকে খাদ্যদ্রব্য দিল আশুগঞ্জ আ.লীগের একাংশ

তিন হাজার কর্মহীন, দুস্থ, অসহায় ও নিম্ন আয়ের লোকজনকে খাদ্য সহায়তা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের একাংশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার রওশান আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোবারক আলী চৌধূরী, আবু রেজভী আহমেদ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধূরী, তারুয়া ইউনিয়নের চেয়ারম্যান ইদ্রিস হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার, এএফসিসিএল সিবিএর সাধারণ সম্পাদক কবির হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বকুল, ছাত্রলীগের সভাপতি রিফাত শিকদার প্রমূখ।

পরে রওশান আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিভিন্ন ইউনিয়নের জনসংখ্যা অনুপাতে চেয়ারম্যানের কাছে এই খাদ্য সহায়তা তুলে দেয়া হয়। পরে চেয়ারম্যানরা এই খাদ্য সহায়তা উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে বিভিন্ন অসহায়, নিম্ন আয়ের লোকজন ও কর্মহীনদের কাছে বাড়ি বাড়ি গিয়ে পৌছে দেন।

আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ এর একাংশের নেতৃত্ব দেওয়া যুগ্ম আহবায়ক আবু নাছের আহমেদ জানান, উপজেলার সকল ইউনিয়নে দলমত নির্বিশেষে সকল অসহায়, নিম্ন আয়ের লোকজন ও কর্মহীনদের বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আরো খাদ্য সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি আশুগঞ্জ উপজেলার জন্য অসহায়, নিম্ন আয়ের লোকজন ও কর্মহীনদের সহযোগীতার জন্য তিনটি হটলাইন চালু করা হয়েছে। যারা লোকলজ্জার ভয়ে সাহায্য নিতে আসতে পারেন না তারা কল করলেই তাদের বাড়িতে খাদ্য সহায়তা পৌছে দেবে আমাদের লোকজন।

Facebook Comments Box

Posted ২:৫৫ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |