বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 12:31 pm
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ঘন্টায় একজন নারী চিকিৎসক সহ দুইজন আক্রান্তের তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ।
তিনি বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে রিপোর্ট পাঠানো হয়েছে। এর মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব প্রাপ্ত এক নারী চিকিৎসক করোনা ভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই চিকিৎসক নারী, তার বয়স ২৮বছর।
এছাড়াও জেলার নাসিরনগরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীও আক্রান্ত হওয়ার রিপোর্ট পাওয়া গেছে।
এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১০জনে দাঁড়ালো। আক্রান্তদের মধ্যে জেলা শহরে আইসোলেশনে আছে ৫জন। মারা গেছেন ৩জন।
রাফি/–
Posted ১২:৩১ পিএম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya