বিশেষ প্রতিনিধি
প্রিন্ট
শনিবার, ১১ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 1:34 am
করোনাভাইরাস সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে৷ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান এই তথ্য নিশ্চিত করেছে। এই লকডাউন সন্ধ্যা ৬টা পরবর্তী ঘোষণা না দেওয়া এই ঘোষণা কার্যকর থাকবে।
এর আগে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক ছাড়াও অংশগ্রহণ করেন পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামসুজ্জামান, সিভিল সার্জন একরাম উল্লাহ, পৌর মেয়র নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক শওকত হোসেন প্রমূখ।
এই লকডাউনের সময়কালে খাদ্যদ্রব্যের দোকান দুপুর দুইটা পর্যন্ত খোলা থাকবে। ঔষধের দোকান এর বাইরে থাকবে। এই সময় জেলার বাইরে থেকে কেউ আসতে পারবে না, জেলা থেকে কেউ বাইরে যেতে পারবেন না৷
Posted ২:২৫ পিএম | শনিবার, ১১ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya