শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আপন দুই বোনের

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 7:30 pm

আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আপন দুই বোনের

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া ও সামিয়া নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। দুই বোনের মধ্যে একজনের বয়স ১০ বছর  ও অপরজনের বয়স ৮ বছর।  শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সোহাগপুর চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে। তারা উক্ত গ্রামের সাদির মিয়ার কন্যা।

স্থানীয় লোকজন ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাযের পূর্ব থেকে দুই বোনকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খুঁজাখুজির পর বিকেল সাড়ে তিনটার দিকে স্থানীয় লোকজন বাড়ির পাশের একটি পুকুরে তাদের জামা ও চুল দেখতে পায়। পরে তাদেরকে পুকুর থেকে উদ্ধার করে আশুগঞ্জ শহরের রেলগেইট এলাকার মেডিল্যাব হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ভক্ত চন্দ্র দত্ত জানান, খবর পেয়ে ওই দুই শিশুর বাড়িতে আমরা এসেছি। পরিবার থেকে অভিযোগ দিলে আমরা ইউডি মামলা নিব। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনিপদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Posted ৭:৩০ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

The Daily Sarod |