স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 5:01 pm
ব্রাহ্মণবাড়িয়ায় নকল হ্যান্ড সেনিটাইজার কারখানা সীলগালা করে দিয়েছে প্রশাসন। শুক্রবার দুপুরে সদর উপজেলার কালিসীমা নামক এই নকল কারখানা অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানার মালিক ইয়াছিন মিয়াকে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানের নেতৃত্ব দেওয়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নকল কারখায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই কারখানায় গিয়ে দেখা যায় নকল জনসন নামে হ্যান্ড সেনিটাইজার তৈরি করা হচ্ছে রং ও কেমিক্যাল দিয়ে। এই কারখানার অনুমোদন চনেই বিএসটিআই’এর, নেই কোন ল্যাব ও ল্যাব টেকনোলজিস। তারা নিজেরা ঘরে বসে এসব বোতলে ভরে বাজারজাত করে আসছিল। এসময় সেখানে এই কারখানার মালিকদের মধ্যে একজন ইয়াছিনকে একলক্ষ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুইড্রাম কেমিক্যাল উদ্ধার করে ধ্বংস ও কারখানাটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার বৈদ্য।
Posted ৫:০১ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya