শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

হাসপাতালে সেই শিশুটিকে রক্ত দিলেন সাংবাদিক শফিক

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:35 pm

হাসপাতালে সেই শিশুটিকে রক্ত দিলেন সাংবাদিক শফিক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের অভিযোগে এক চাতাল কল শ্রমিকের ৯বছরের কন্যা শিশুকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সোনারামপুরে এই ঘটনা ঘটে। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে, তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় সেখানেই বসবাস করেন।

হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা জানান, শিশুটির অবস্থা সংকটাপন্ন। তার যৌনাঙ্গ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। ফলে তাকে রক্ত দিতে হবে।

শিশু ধর্ষণের ঘটনার খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা হাসপাতালে ছুটে যায়। এই অবস্থায় তারা জানতে পারেন শিশুটির রক্তের প্রয়োজনীয়তার কথা। রক্তের গ্রুপ-‘বি-পজেটিভ’। কিন্তু করোনার সচেতনতায় ব্রাহ্মণবাড়িয়া শহর প্রায় লকডাউনে। যান চলাচল বন্ধ রয়েছে এবং পাশাপাশি শবেবরাতের কারণে অনেকটা জনমানবহীন। এই অবস্থায় রক্ত সংগ্রহ করা অনেকটা কঠিন। তার পরিবারের সদস্যরা রক্তদাতার সন্ধান করছিলেন। এসময় সদর হাসপাতালের সামনে দৈনিক প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদাৎ হোসেনের সাথে দেখা হয় বেসরকারি যমুনা টেলিভিশন ও যুগান্তর পত্রিকার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি শফিকুল ইসলামের। শিশুটির রক্তের প্রয়োজনীয়তার কথা বলতে সাংবাদিক শফিক বলেন, তার ‘রক্তও বি-পজিটিভ’ এবং তিনি রক্ত দিবেন শিশুটিকে।

আরও পড়ুনঃ আশুগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার  

তাৎক্ষণিক রক্তের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে রক্ত দিলেন সাংবাদিক শফিক। শুধু তা ই নয়, শিশুটির পরিবার চালাত শ্রমিক হওয়ায় সাংবাদিক শফিক নিজ পকেট থেকে তাদের দিলেন এক হাজার টাকা সহায়তা।

সাংবাদিক শফিকুল ইসলাম বলেন, নিজের বিবেকের তাড়নায় শিশুটিকে আমি রক্ত প্রদান করেছি। সাংবাদিক হিসেবে সমাজের প্রতি আমারও দায়বদ্ধতা আছে। এই হতদরিদ্র পরবারের পাশে আশা করছি সবাই দাঁড়াবে।

২৫০শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, শিশুটির অবস্থা খুবই খারাপ। তার যৌনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমরা জরুরি ভিত্তিতে গাইনি কনসালটেন্ট কল করে চিকিৎসা সেবা শুরু করেছি। এমনকি শিশুটিকে ঢাকায় প্রেরণ করা হতে পারে। তিনি আরও বলেন, শিশুটির সাথে যে ঘটনাটি ঘটেছে তা খুবই ন্যাক্কারজনক। আমরা এই ঘটনায় নিন্দা জানাই।

এই ঘটনায় অভিযুক্ত লিটন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে ও আশুগঞ্জে একটি চাতাল কলে কাজ করেন।

রাফি/–

Facebook Comments Box

Posted ১১:০৪ পিএম | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০

The Daily Sarod |