স্টাফ রিপোর্টার
প্রিন্ট
বুধবার, ০৮ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 5:27 pm
হুমায়ূন-নায়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বুধবার ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, প্রেসক্লাবের কোষাধাক্য মোঃ শাহজাদা, সাংবাদিক মোশাররফ হোসেন বেলাল, সাংবাদিক আশিকুল ইসলাম, সাংবাদিক শাহজাহান সাজুসহ অন্যান্য প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় জাতির এ ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে থাকার জন্য হুমায়ূন-নায়ের ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয় প্রেসক্লাবের পক্ষ থেকে।
এছাড়া ও পৌর এলাকার ৪নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ড, ৮নং ওয়ার্ড, ৯নং ওয়ার্ড ১১নং ও ১২নং ওয়ার্ডে ৭০০ত্রাণ বিতরণ করা হয়। ৮নং ওয়ার্ডে ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মিজানুর রহমান আনসারী, শাহ মুহাম্মদ শরীফ ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, সাংবাদিক মোঃ শাহজাদা। ৭নং ওয়ার্ডেও ত্রাণ বিতরণ গোকর্ণঘাট উচ্চ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন কাউন্সিলর ফেরদৌস মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব।
এ সময় হূমায়ূন নায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে মেয়র নায়ের কবির জানান, আমাদের এ ফাউন্ডেশনের কাজই হল অসহায় দুস্থ মানুষের পাশে দাড়ানো। জাতির এ ক্রান্তিলগ্নে এ মহামারির চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য হূমায়ন-নায়ের ফাউন্ডেশন যা করার দরকার সবই করবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।
Posted ৫:২৭ পিএম | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya