শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নিখোঁজের দুইদিন পর তিতাস নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 4:47 pm

নিখোঁজের দুইদিন পর তিতাস নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজের দুইদিন পর আব্দুল হামিদ (২৫) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সীতারামপুর এলাকায় তিতাস নদী থেকে দমকল বাহিনীর ডুবুরি সদস্যরা উদ্ধার করে। সে উপজেলার চিত্রি গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, আব্দুল হামিদ রোববার সন্ধ্যায় নৌকা চালানোর সময় তিতাস নদীতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ও থানা পুলিশ নদীতে জাল ফেলে তল্লাশী করেও হামিদকে খোঁজে পায়নি।

পরে চাঁদপুর থেকে দমকল বাহিনীর ডুবুরি দল নদীতে তল্লাশী চালিয়ে তিতাস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

Facebook Comments Box

Posted ৪:৪৭ পিএম | মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০

The Daily Sarod |