শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে সকাল-বিকেল ঈদের আমেজে চলে হাট বাজার !

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
রবিবার, ০৫ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:24 pm

বিজয়নগরে সকাল-বিকেল ঈদের আমেজে চলে হাট বাজার !

করোনা ভাইরাসে প্রার্দুভাবে পুরো দেশ যেখানে স্থবিরতা বিরাজ করছে। সরকারি ভাবে বিভিন্ন নির্দেশনা রয়েছে । ঘরে থাকার জন্য। গণজমায়েত এড়িয়ে ও সামাজিক দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সকল নির্দেশনাকে উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাট বাজারে জনসমাগমের কোন দিকেই কমতি নেই।

প্রশাসনের পক্ষ থেকে সচেতন হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হলেও তা মানছেন না কেউ। বিশেষ করে সকাল আর বিকেল হলেই হাট বাজার গুলোতে নামে মানুষের ঢল। যেন এসব এলাকায় ঈদের আমেজ চলছে।

উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে এমন দৃশ্য প্রতিদিনই পরিলক্ষিত হয়। প্রয়োজন ছাড়াও অনেকেই চা স্টল ও অন্যান্য স্থানে বসে আড্ডায় মত্ত থাকেন।

বাজার গুলোর মধ্যে আউলিয়া বাজার, চান্দুরা বাজার, হরষপুর বাজার, দেওয়ান বাজার,সিঙ্গারবিল বাজার, চম্পকনগর বাজার, আমতলী বাজার, কালিবাজার সহ রাস্তা ঘাটের বিভিন্ন মোড়ে দোকান গুলোতেও আড্ডা শেষ নেই।

হাট বাজার গুলো প্রশাসনিক ভাবে প্রতিদিন মনিটরিং করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে যখন হাট বাজারে মনিটরিংয়ে আসেন। তখন মানুষ দোকান পাট বন্ধ করে পালিয়ে যায়। আবার যখনই প্রশাসনের লোকজন বাজার ছেড়ে চলে যায়। সঙ্গে সঙ্গে দোকান পাট খোলা হয়। আর মানুষ জড়ো হতে থাকেন।

সচেতন মহলের দাবি, প্রশাসনিক ভাবে মানুষের গণজমায়েতের বিষয়টি নিয়ে আরো কঠোর হওয়া দরকার। আর প্রয়োজনে প্রয়োজনীয় দোকান গুলো সকালে ৩ ঘন্টা আর বিকালে ২ ঘন্টা সময় বেঁধে দিয়ে মানুষের কেনাকাটার সুযোগ পাবে। আর এই নির্ধারিত সময়ের মধ্যে মানুষ প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে ঘরে ফিরে যাবে। এতে করে মানুষ অপ্রয়োজনে হাট বাজারে আসা বন্ধ হয়ে যাবে। তাই প্রশাসনের নিকট সচেতন মহলের দাবি, যেন হাট বাজারে মানুষের সমাগমের দিকটি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং আরো কঠোর হয়ে জন সমাগমকে দূরতে করণে বিহীত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

Facebook Comments Box

Posted ২:২৪ পিএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২০

The Daily Sarod |