বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
রবিবার, ০৫ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 10:53 am
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আইয়ুব আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার বুধন্তী ইউপির ইসলামপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামপুর নামক স্থানে সিলেটগামী মাইক্রোবাস ও শশুই গামী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাক্টরে বসে থাকা আইয়ুব আলী নামের এক ব্যক্তি ঘটনাস্থলে নিহত হয়।
এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আ,স,আতিকুর রহমান বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থার প্রস্তুতি চলছে।
Posted ১০:৫৩ এএম | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya