বিজয়নগর সংবাদদাতা
প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 9:27 pm
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলায় সরকারি নির্দেশ অমান্য করে শোরুম খোলার দায়ে মালিককে অর্থদন্ড করা হয়েছে।
(৫ এপ্রিল) শনিবার সকাল ১১টায় উপজেলার পাচঁগাও বাজারে যমুনা এন্টার প্রাইজ নামে একটি মোটর সাইকেল ও অটোরিক্সার শোরুম খোলা রাখার দায়ে শোরুমের মালিক হুসাইন মোহাম্মদ দুলালকে ২ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান জানান, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলার দায়ে তাকে এ অর্থদন্ড করা হয়েছে। এসময় সেনাবাহিনীর টহলরত টিম সঙ্গে ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন হাট বাজার আইনশৃংখলা বাহিনীকে নিয়ে মনিটরিং করা হয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো হয়। আর মানুষ যেন অযথা ঘর থেকে না বেড় হয় সে জন্য সর্তকতা করা হয়েছে।
Posted ৯:২৭ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya