শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ 

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 2:54 pm

নাসিরনগরে সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মোস্তফা কামাল ওরফে মস্তু(৬০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷ শুক্রবার রাতে উপজেলার গোয়ালনগরের কদমতলী গ্রাম থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত সোলাইমান মিয়ার ছেলে। শনিবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

পরিবারে সদস্যরা জানায়, সাবেক ইউপি সদস্য মোস্তফা কামাল শুক্রবার রাতে স্থানীয় একটি সালিশ সভায় যায়। রাত প্রায় ১১টার দিকে বাড়িতে ফেরার পথে দূর্বৃত্তরা তাকে হামলা করে বেদম প্রহার করে। প্রহারে ঘটনাস্থলেই তার মৃত্যু হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়িকে জানালে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে।

তার পরিবারের সদস্যদের দাবি, নিহত মোস্তফা কামাল মাদকের বিরুদ্ধে এলাকায় সোচ্চার ছিলেন। এই কারণে তাকে প্রাণ দিতে হলো।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দেওয়া হলে আমরা ব্যবস্থা গ্রহণ করব।

রাফি/–

Facebook Comments Box

Posted ২:৩৮ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |