আখাউড়া সংবাদদাতা
প্রিন্ট
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
সর্বশেষ আপডেট : 7:01 pm
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে, মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখতে আজ থেকে কঠোর ভাবে মাঠে কাজ করছে প্রশাসন। সামাজিক দূরত্ব বজায় না রাখা, সবজি কাঁচামাল, মাছ, শুটকি বাজারে ফুটপাতগুলো তাদের দখলে থাকা, অযথা রাস্তা ঘাটে অধিক লোকজন ঘুরাফেরা করা, সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা, মোটরযানে লাইসেন্স, কাগজপত্র, হেমলেট বিহীন চলাচলের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১০টি দােকান মালিক ও ১০টি মােটরযান মালিককে জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিনব্যাপী আখাউড়া পৌরশহরসহ উপজেলার বিভিন্ন বাজার ও সড়ক পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পৃথক দুটি ভ্রম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান রনি।
আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা বলেন, জনগণকে সামাজিক দূরত্ব বজায় রাখতে যেসব দোকান বন্ধের আওতায় রয়েছে সেসব দোকান মালিক সরকারি আদেশ অমান্য করায় ১০টি দােকান মালিককে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সড়কে একটি মোটরযানে একের অধিক মানুষ থাকায় ও নিয়ম ভঙ্গ করার দায়ে ১০টি মোটরযান মালিককে জরিমানা করা হয়। পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালতে ২০টি মামলায় ১৯ হাজার জরিমানা আদায় করা হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী।
জালাল মামুন//—
Posted ৬:৫৯ পিএম | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya