স্টাফ রিপোর্টার
প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 6:16 pm
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন স্থানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে চলেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া।
মঙ্গলবার দিনব্যাপী এই কার্যক্রম চালিয়েছেন
মজলিশপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার এবং মজলিশপুর আশ্রয়নে।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর সংক্রমণের ফলে হঠাৎ কর্মহীন হয়ে পড়া চা দোকান শ্রমিক, ট্যাক্সি চালক, ফেরিওয়ালা, মাটিকাটা শ্রমিকসহ দূঃস্থ অসহায় ২০টি পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
এ সময় সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব তাজুল ইসলাম, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ৬:১৬ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya