শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

ত্রাণ বিতরণকালে চেয়ারম্যানের বাবার ছবি, ধাওয়া-পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 8:00 pm

ত্রাণ বিতরণকালে চেয়ারম্যানের বাবার ছবি, ধাওয়া-পাল্টা ধাওয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ত্রাণ বিতরণ কালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে উপজেলা সদর ইউনিয়নের কুলিকুন্ডায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে কুলিকুন্ডায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেমের বাড়ির কাছে মুখলেছুর রহমান নামের এক ব্যক্তি ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। বিতরণকালে চেয়ারম্যানের পিতা বাসা থেকে বের হয়ে ত্রাণ বিতরণ স্থলের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ডেকে নিয়ে হাতে ত্রাণ দিয়ে ছবি তুলা হয়। এসময় উপস্থিত চেয়ারম্যানের লোকজন বিষয়টি নিয়ে আপত্তি করে জানায়, চেয়ারম্যান সাহেবের বাবার হাতে ত্রাণ দিয়ে ছবি তুলা হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে হেয় করার জন্য। এনিয়ে দুই পক্ষের মধ্যে তর্কবিতর্কের পর সংঘর্ষে জড়াতে প্রস্তুতি নেয়। এসময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবুল হাসেম বলেন, তেমন বড় কোন ঘটনা নয়। আমরা বসে বিষয়টি মিমাংসা করছি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজিদুর রহমান জানান, এই ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি মিমাংসার চেষ্টা করছি।

 

রাফি/–

Facebook Comments Box

Posted ২:৩৪ পিএম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০

The Daily Sarod |