স্টাফ রিপোর্টার
প্রিন্ট
সোমবার, ৩০ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 6:27 pm
করোনাভাইরাসের প্রভাবে সচেতনতায় বেকায়দা পড়েছে হতদরিদ্র ও দিনে খেটে খাওয়া মানুষ গুলো। অভাব অনটনে কাটাচ্ছে তাদের সংসার। এসব পরিবারের পাশে দাড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রশাসন।
সোমবার মাছিহাতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এর সংক্রমণের ফলে হঠাৎ কর্মহীন হয়ে পড়া দুঃস্থ, প্রতিবন্ধী, অসহায় ২০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ বড়ুয়া। তিনি নিজ হাতে বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। এসময় তিনি তাদের সুখ-দুঃখের কথা শুনেন।
বিতরণ কালে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল আমিনুল হক পাভেল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
Posted ৬:২৬ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২০
The Daily Sarod | Pijush Kanti Acharya