শিরোনাম
৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের ব্রাহ্মণবাড়িয়া টিটিসিতে দালালচক্রের দৌরাত্ম্য, আকস্মিক পরিদর্শনে সিরাজুল ইসলাম পূর্বাঞ্চল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার, আধুনিক প্রযুক্তির ব্যবহার

বিজয়নগরে বৃত্তে দাঁড়িয়ে ক্রেতাদের পণ্য ক্রয়

বিজয়নগর সংবাদদাতা   প্রিন্ট
সোমবার, ৩০ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 4:11 pm

বিজয়নগরে বৃত্তে দাঁড়িয়ে ক্রেতাদের পণ্য ক্রয়

করোনা ভাইরাসের সচেতনতায় প্রশাসনের নির্দেশে সরকারি, বেসরকারি ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে প্রচার প্রচারণা চালছে সর্বত্র।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাট বাজারে প্রয়োজনীয় দোকানপাটের সামনে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বৃত্ত অংক করে দেয়া হয়েছে। আর সেই দূরত্ব বজায় রাখতে বৃত্তে দাঁড়িয়ে পণ্য কেনাকাটা করছেন সাধারণ মানুষ। এতে করে মানুষের মধ্যে কিছুটা শৃংখলা সৃষ্টি হয়েছে এবং নিয়মনীতি মানার প্রক্রিয়া দেখা দিয়েছে। এতে করে জনসচেতনতা বাড়ছে।

বিভিন্ন প্রচার প্রচারণার দরুণ মানুষ এখন অনেকটাই সচেতন হয়ে উঠেছে। আর মানছেন সচেতনামূলক দিক নির্দেশনাগুলো।

উপজেলার হরষপুর বাজারের মুদিমাল ব্যবসায়ী সুমন মিয়া বলেন, দুরত্ব বজায় রেখে যেন মানুষ পণ্য কিনেন সে জন্য দোকানের সামনে গোল চিহ্ন দিয়ে বৃত্ত দেয়া হয়েছে। আর সেই বৃত্তে দাঁড়িয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রেতারা যেন পণ্য ক্রয় করেন সেজন্য আমরা দূর থেকে ডাক দিয়ে বলে দিচ্ছি।

ইসলামপুর বাজারের ব্যবসায়ী সানী তামজিদ বলেন,ভকরোনা ভাইরাস থেকে বাঁচতে ৩ ফিট দূরে বৃত্ত একে দেওয়া হয়েছে এবং বৃত্তের মাঝে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের হাতে পণ্য্ দেওয়া হয়।

পণ্য ক্রয় করতে আসা কাজি বোরহানুল ইসলাম শামিম বলেন, পণ্য ক্রয় করতে এসে দোকান গুলোর সামনে বৃত্ত দেখে ভাল লাগল। আর বৃত্তে দাঁড়িয়ে দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করছি।

এব্যাপারে বিজয়নগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন, করোনা ভাইরাস থেকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ এবং এই ভাইরাস থেকে রক্ষা পেতে মানুষকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। তাই নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে এবং প্রশাসন এর পক্ষ থেকে বেশীর ভাগ বাজারের দোকানের সামনে ৩ ফিট দূরে বৃত্ত একে দেওয়া হয়েছে এবং বাকীদেরকে এই নিয়ম মানতে বলা হয়েছে অন্যথায় আইন অমান্য কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:১১ পিএম | সোমবার, ৩০ মার্চ ২০২০

The Daily Sarod |