ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
রবিবার, ২৯ মার্চ ২০২০
সর্বশেষ আপডেট : 12:43 am
মরণব্যাধি করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে এ পর্যন্ত ইতালিতে অন্তত ৫০ জন চিকিৎসক মারা গেছেন। দেশটির সার্জন এবং ডেন্টিস্টদের জাতীয় ফেডারেশনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া চিকিৎসকদের মৃত্যুর বিষয়টি নথিবদ্ধ করা হয়েছে দেশটির ডক্টরস অ্যাসোসিয়েশনে।
করোনায় ইতালিতে সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া প্রদেশ লম্বার্ডিতে সবচেয়ে বেশি চিকিৎসক মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ইতালিতে ৮৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১০ হাজার ২৩ জনে।
দেশটিতে মহামারি এ ভাইরাসে এখন পর্যন্ত ৯২ হাজার ৪৭২ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে মাত্র ১২ হাজার ৩৮৪ জন সুস্থ হয়েছেন। বাকি ৭০ হাজার ৬৫ জন চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বব্যাপী এখন পর্যন্ত ৬ লাখ ৮৬ হাজারর ৩২ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণ গেছে ৩২ হাজার ২৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১ লাখ ৪৬ হাজার ৪০০ মানুষ এ ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।
সূত্র-জাগোনিউজ
Posted ১১:০০ পিএম | রবিবার, ২৯ মার্চ ২০২০
dainiksarod | Pijush Kanti Acharya